গভর্নর পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১০ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে, তাই অনেক জায়গায় পরিবর্তন হবে। এটি স্বাভাবিক প্রক্রিয়া।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী বলেন, “এখানেও পরিবর্তন হয়েছে, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এটা নতুন কিছু নয়।”
এর আগে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের বিশেষ কোনো কারণ আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, “এর বিশেষ কোনো কারণ নেই। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।”



