Logo
Logo
×

অর্থনীতি

রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবাহ, রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪০ পিএম

রেমিট্যান্সে ঊর্ধ্বমুখী প্রবাহ, রিজার্ভ বেড়ে ৩৪.৫৩ বিলিয়ন ডলার

ছবি : সংগৃহীত

প্রবাসী আয় বা রেমিট্যান্সে ফের ইতিবাচক প্রবাহ দেখা দিয়েছে। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে দেশে এসেছে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংক মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে। কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের একই সময়ে রেমিট্যান্স ছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। শুধু ১৬ ফেব্রুয়ারি একদিনেই এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।

প্রবাসী আয় বৃদ্ধির ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার। এর আগে ৭ ফেব্রুয়ারি রিজার্ভ ছিল ৩৪ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে গত দুই মাস ধরে প্রবাসী আয় বেড়েছে। ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে ১১ কোটি ২৫ লাখ ডলার দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা। জানুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ৩১৭ কোটি ডলার, আর ডিসেম্বরে এসেছিল ৩২২ কোটি ডলার। এর আগে টানা পাঁচ মাসে প্রবাসী আয় তিন বিলিয়ন ডলারের নিচে ছিল।

ব্যাংক কর্মকর্তারা জানান, সাধারণত দুই ঈদের আগে রেমিট্যান্স বেশি আসে। তবে এবার নির্বাচনী পরিস্থিতিকে কেন্দ্র করে প্রবাসী আয় বেড়েছে। বিদেশে বসবাসরত বাংলাদেশিদের বড় অংশ থেকে এ অর্থ আসছে, যার মধ্যে অনেক ক্ষেত্রে প্রার্থীদের জন্য বিদেশে তহবিল সংগ্রহ করে দেশে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন