Logo
Logo
×

অর্থনীতি

আরও কমল স্বর্ণের দাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১০ পিএম

আরও কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি এখন ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকায় বিক্রি হবে, যা মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ছিল ২ লাখ ৫৮ হাজার টাকা।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, নতুন দর সকাল সাড়ে ৯টা থেকে কার্যকর হয়েছে। তেজাবী বা পিওর গোল্ডের দাম কমায় স্থানীয় বাজারেও এ সমন্বয় আনা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটি জানিয়েছে, তেজাবী (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমানো হয়েছে।

বেঁধে দেওয়া দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দুই লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক লাখ ৭১ হাজার ১১১ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। বৈশ্বিক মূল্য পর্যবেক্ষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৫ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল ৪ হাজার ৯৩৫ ডলার, যা আগের দিন ছিল ৪ হাজার ৯৫৮ ডলার।

এর আগে ৩০ জানুয়ারি দাম ছিল ৫ হাজার ২০০ ডলার এবং ২৯ জানুয়ারি তা বেড়ে ৫ হাজার ৫৫০ ডলারে পৌঁছায়।

গত মাসের শেষদিকে আন্তর্জাতিক বাজারে দামের উল্লম্ফনের প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি একধাপে ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ২ লাখ ৮৬ হাজার টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ ছিল। এবার সেই রেকর্ড দামের পর কিছুটা স্বস্তি ফিরল ক্রেতাদের জন্য।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন