Logo
Logo
×

সারাদেশ

পরিবহনের চাঁকায় পৃষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

Icon

কাজী খলিলুর রহমান

প্রকাশ: ০৮ জুন ২০২৫, ১১:৪৯ এএম

পরিবহনের চাঁকায় পৃষ্ট হয়ে বিএম কলেজের ছাত্র নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী এলাকার সাজু পাম্পের সামনে অন্তরা পরিবহনের চাঁকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত ও একজন আরোহী গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত এগারোটার দিকে এ মর্মান্তিক দূর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত মোটরসাইকেল চালক জুয়েল হাওলাদার বরিশাল সরকারি বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও গৌরনদী উপজেলার চন্দ্রহার গ্রামের শুক্কুর হাওলাদারের ছেলে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানিয়েছেন, দূর্ঘটনায় গুরুত্বর আহত মোটরসাইকেল আরোহী হৃদয় দাসকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, বরিশালগামী অন্তরা পরিবহন বেপরোগতিতে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে বিপরীতদিক থেকে আসা মোটরসাইকেলকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত ও আরোহী গুরুত্বর আহত হয়। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন