Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় আওয়ামী লীগ নেতা আনিস গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ১০:০১ পিএম

বগুড়ায় আওয়ামী লীগ নেতা আনিস গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বগুড়া শহর আওয়ামী লীগের ১১ নম্বর ওয়ার্ড সভাপতি আখতারুজ্জামান আনিস (৬০) কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত ৮টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ ইকবাল বাহার। তিনি জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর শনিবার আনিসের অবস্থান শনাক্ত হলে ডিবি সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

আনিস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি গা-ঢাকা দেন বলে জানা গেছে।

বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, সে সম্পর্কেও যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন