Logo
Logo
×

সারাদেশ

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৫, ০৪:৪০ পিএম

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

নিহতের পরিবারের দাবি, বিয়ের পর থেকে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করায় তা দিতে অস্বীকৃতি জানানোর ফলে মারধর করে আত্মহত্যা করেছে বলে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে শশুর বাড়ির লোকজন। 

বুধবার ভোররাত চারটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের রোজারঘোনা এলাকার শশুর বাড়ি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করা হয়েছে হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন। 

নিহত লুলুয়ান মরজান হিরা টেকনাফ উপজেলার হ্নীলার পূর্ব সিকদারপাড়ার মাস্টার মীর কাশেমের মেয়ে।

নিহতের মেঝ বোন আফরোজা আক্তার জানান, হ্নীলার মৌলভীবাজারের রোজারঘোনা এলাকার নুর আহাম্মদের ছেলে আব্বাস উদ্দিনের (২২) সঙ্গে একই ইউনিয়নের পূর্ব সিকদারপাড়ার মাস্টার মীর কাশেমের মেয়ে লুলুয়ান মরজান হিরা (১৭) প্রেমের সম্র্পক ছিল। একপর্যায়ে পরিবারের অজান্তে চলতি বছরের ১৯ জানুয়ারি তারা দুইজন পালিয়ে বিয়ে করেন। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্ত্রীর কাছে যৌতুক হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করেন আব্বাস। এ নিয়ে দুজনের মধ্যে কয়েকবার ঝগড়াও হয়। এর জেরে মঙ্গলবার রাতেই স্বামী আব্বাস মরজানকে মারধর করেন। এতে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, স্বামীসহ শশুর বাড়ি লোকজন মিলে বিভিন্ন ধরনের নিযাতন ও মারধর করে মরজানকে হত্যা করেছে। এখন তারা বাঁচার জন্য আত্মহত্যা করেছে বলে গুজব ছড়ানো হচ্ছে। এ ঘটনায় মামলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে।  

মরজানের দুলাভাই নুরুল ইসলাম বলেন,‘মঙ্গলবার গভীর রাতে আব্বাসের বড় ভাই আমাকে ফোন দেয়। সে জানায় আমার শ্যালিকা আত্মহত্যা করেছেন। এরপর বুধবার ভোররাতে নিহতের শশুর বাড়ি থেকে মরজানের লাশ উদ্ধার করেছেন পুলিশ। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। ’

ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বুধবার ভোররাতে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যান। এরপর শশুর বাড়ির একটি কক্ষ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন