Logo
Logo
×

সারাদেশ

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:৩৫ পিএম

পেকুয়ায় অস্ত্র ও গুলিসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পেকুয়া থানা

কক্সবাজারের পেকুয়ায় মনির উদ্দিন ওরফে মনু (৩৮) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় পরিত্যক্ত গোয়ালঘর থেকে একটি দেশীয় তৈরি এলজি  ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৩ মে) ভোর রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মনির উদ্দিন ওরফে মনু শিলখালী ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করেছে। পরে তার দেওয়া তথ্যমতে পরিত্যক্ত একটি গোয়ালঘর থেকে একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। মামলা রুজু করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন