Logo
Logo
×

সারাদেশ

বরিশালে ক্লাসে ফিরতে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

Icon

বরিশাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:২২ পিএম

বরিশালে ক্লাসে ফিরতে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ছবি : বরিশালে ক্লাসে ফিরতে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের মানববন্ধন

নিরাপদ ক্যাম্পাস, আমাদের অধিকার এই শ্লোগান নিয়ে বরিশাল নার্সিং কলেজে পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের শিক্ষার্থীদের উপর বেসিক বিএসসি শিক্ষার্থীদের কর্তৃক হামলার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পোস্ট বেসিক বিএসসি নার্সিং ও পাবলিক হেলথ নার্সিংয়ের শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুরে নার্সিং কলেজের  ট্রেনিং সেন্টারের সামনে এ মানববন্ধন করে তারা। মানববন্ধন শেষে হামলার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

এ সময় বক্তরা বলেন, তাদের দাবী ক্লাশে ফেরার। উল্লেখ্য, গত ৬মে মঙ্গলবার প্রতিদিনের  তারা ক্লাস  করার  উদ্দেশ্য কলেজে গিয়েছিলেন। এ সময় বিএসসি কোর্সের ছাত্র-ছাত্রীরা গেট লক করে সাটডাউন  ঘোষণা  করেছে। তাদের  অনেক বুঝানো হয়েছে কিন্তু তারা গেট খুলবে না এবং আমাদের ক্লাস করতেন দিবে না। পরে আমরা যখন ব্যর্থ হয়েছি তাদের বুঝাতে তখন আমরা গেট থেকে ঢুকতে চাইলে তাদের উপর হামলা চালায় অভিযোগ করেন তারা।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সিনিয়র স্টাফ নার্স মোহাম্মদ হাসান জোমাদ্দার, মোসাম্দদ শারমিন ইসরাত সহ ইন সার্ভিস এডুকেশনের শিক্ষার্থীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন