Logo
Logo
×

সারাদেশ

পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দুই বৃদ্ধ গ্রেফতার

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৭:৩২ পিএম

পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টায় দুই বৃদ্ধ গ্রেফতার

গ্রেপ্তার দুই বৃদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাছু মিয়া (৬০) ও মতি মিয়া (৫০) নামের দুই বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

জানা যায়, গত মঙ্গলবার দুপরে পাকুন্দিয়া থানার আদিত্যপাশা এলাকায় ওই শিশুটি বাড়ির পাশে গরু- ছাগলের জন্য ঘাস কাটকে যায়। এ সময়  ইসমাঈলের সেচ মেশিনের পাশে গেলে আগে থেকে ধান কাটতে থাকা হাছু মিয়া শিশুটির পাশে যায় এবং বিভিন্ন গল্প করতে থাকে। একপর্যায়ে তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টা করে। এসসময় দেখে পাশের জমিতে কাজ করতে থাকা মতি মিয়া এগিয়ে আসলে হাছু মিয়া পালিয়ে যায়। পরে মতি মিয়াও শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণচেষ্টা করে। এসব ঘটনা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।  

এদিকে শুক্রবার শিশুটি পুনরায় একই জায়গায় ঘাস কাটতে গেলে হাছু মিয়া আবারও শিশুটির পিছু নেয়। পরবর্তীতে ভয়ে বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সব ঘটনা খুলে বলে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা বাদী হয়ে পাকুন্দিয়া থানায় অভিযোগ দায়ের করার পর রাতেই অভিযুক্ত হাছু মিয়া ও মতি মিয়াকে গ্রেফতার করে পুলিশ।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন