Logo
Logo
×

সারাদেশ

অব্যাহত থাকবে ৪ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৩৩ পিএম

অব্যাহত থাকবে ৪ জেলায় বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ

সারা দেশে জেঁকে বসেছে শীত। এরইমধ্যে উত্তরের জেলা পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা শিগগিরই কমার সম্ভাবনা নেই। 

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আর এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এমন অবস্থায় আগামী ৭২ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া পঞ্চগড়, রাজশাহী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন