Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪১ পিএম

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ সদর ইউনিয়নে গোয়ালপাড়ার  চিহ্নিত মাদক কারবারি সুমরকে গ্রেফতারী পরোয়ানা পেয়ে পুলিশের অভিযানে গ্রেফতারকালে ১০ পিস ইয়াবাসহ আটকের পর ভ্রাম্যমান আদালতে নিলে  সংশ্লিষ্ট ম্যজিস্টেট ১ বছরের কারাদণ্ড দেন। কিন্তু ৩ মাস পর জেলাকারাগারে সুমর মারা যায়৷ এ ঘটনাকে ইস্যু করে সংবাদ প্রকাশের জের ও রূপগঞ্জের সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী ঘোষণা করায় দৈনিক যায়যায়দিনের সাংবাদিক রিপন মিয়া ও তার পরিবারকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বৃহস্পতিবার( ২৬ নভেম্বর) দুপুরে রূপগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিক রিপন বলেন,গোয়ালপাড়ার মৃত আমজাদের ছেলে সুমর ও তার ছেলে শাওনকে  মাদক, চুরি,ছিনতাই কাজে লিপ্ত থাকায় বহুবার এলাকাবাসীর হাতে আটক হলে একাধিকবার এলাকাবাসি পুলিশে দেয়। এমন বহুবার মাদকে জড়িত থাকায় তার বিরুদ্ধে  একাধিক মাদক মামলাও হয়।

এমন একটি মামলায় পলাতক আসামী সুমরকে ওয়ারেন্টভুক্ত থাকাকালীন গত ৩ মাস পূর্বে রূপগঞ্জ থানা পুলিশ গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকের আস্তানা থেকে ১০ পিস ইয়াবাসহ আটক করে। সে সময় সুমরকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তৎকালীন ম্যাজিস্টেট। এরই মাঝে কারাহেফাজতে ১ বছরের মধ্যে ৩ মাস সাজাপ্রাপ্ত থাকাকালীন মৃত্যু বরণ করেন। সম্প্রতি ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য হিসেবে প্রার্থীতার ঘোষণা দেয় দৈনিক যায়যায়দিনের ডিজিটাল প্রতিনিধি গোয়ালপাড়ার বাসিন্দা রিপন মিয়া সে স্থানীয় মাদক, সন্ত্রাসী, চাঁদাবাজি ও ছিনতাই নিয়ে সংবাদ প্রকাশের ধারাবাহিকতায় 

সুমরের মাদক সংশ্লিষ্টতা নিয়েও একাধিকবার সংবাদ প্রকাশ করেছেন। এর জেরে সুমরের কারাগারে স্বাভাবিক মৃত্যুকে পূঁজি করে ষড়যন্ত্র করে রিপনের মেম্বার প্রার্থীতা ঘোষণার পর সুমরের পরিবারকে ফুসলিয়ে একটি পক্ষ নানাভাবে প্রলোভন দেখিয়ে সাংবাদিক রিপনকে সুমরকে নির্যাতনের কাল্পনিক অভিযোগ তুলে হত্যামামলায় ফাঁসাতে চেষ্টা করে ৷

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন