সুন্দরগঞ্জে আইশৃঙ্খলা কমিটির সভা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভুমি আহরাব আল আকাশ, থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম, মো. আমিনুল ইসলাম, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো. আতাউর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন সরকার, দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান সরকার মন্ডল প্রমুখ।
সভায় মাদক, জুয়া, ছিলতাই, ইটভাটায় কাকড়া গাড়ির ব্যবহার, বালু মহল, রাস্তা-ঘাট, বাল্য বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা করা হয়।



