সুন্দরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ শুরু হয়েছে। “ রপ্তানিমুখী প্রাণি সম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল বৃহস্পতিবার তিন দিন ব্যাপি প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপেেজলা প্রাণি সম্পদ অফিসার কে এম ইফতেখারুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা, উপজেলা বিএনপির আহবায়ক মো. বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মো. শহিদুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইফতেখার হোসেন পপেল, সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ, এনসিপির উপজেলা আহবায়ক আল শাহাদৎ জামান জিকো প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মো. খোকন রানা। এর আগে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



