Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ২২ পিস ইয়াবাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পিএম

শেরপুরে ২২ পিস ইয়াবাসহ ৪০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সাইদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

বুধবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে উপজেলার ১ নম্বর কুসুম্বী ইউনিয়নের বাগড়া উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান। এ সময় বাগড়া উত্তরপাড়া গ্রামের জনৈক হাবিবের বসতবাড়ির সামনের উত্তর পাশের ইট বিছানো রাস্তা থেকে সাইদুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ২২ পিস নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার মো. সাইদুল ইসলাম (৪০) বাগড়া বসতি গ্রামের মৃত আতাহার প্রাংয়ের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১০(ক) ধারায় শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ২৬ নভেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন