শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পিএম
বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মোহাম্মদ আলী (৩৮) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ফকিরতলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ আলী উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তিনি একই ইউনিয়নের জাননগর গ্রামের আবু সাঈদ প্রামাণিকের ছেলে।
শেরপুর থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৯(৩), ১০, ১১ ও ১৩ ধারাসহ বিস্ফোরক দ্রব্য আইনের ৩, ৪ ও ৬ ধারায় দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক জয়নুল আবেদিন বলেন, গ্রেপ্তার মোহাম্মদ আলীকে সংশ্লিষ্ট মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।



