Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম

শেরপুরে সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ ও আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরকদ্রব্য আইনে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) পৃথক অভিযান চালিয়ে উপজেলার জয়নালজুয়ান বাজার ও গাড়িদহ বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উপজেলার চক কল্যাণী গ্রামের মো. নুরুল আমিনের ছেলে মো. ছালিমুল ইসলাম (৩০)। তিনি ৮ নম্বর সুঘাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত। অপরজন হলেন গাড়িদহ ইউনিয়নের কঞ্চনপুর গ্রামের মৃত মাহতাব উদ্দিনের ছেলে মো. জাহিদ উদ্দিন (৪০)। তিনি গাড়িদহ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শেরপুর থানার এফআইআর নম্বর-১৭, তারিখ ১৫ নভেম্বর ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এর ৯(৩)/১০/১১/১৩ ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলাটি দায়ের করা হয়।

মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর সুঘাট ইউনিয়নের জয়নালজুয়ান বাজার থেকে মো. ছালিমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে একই দিন রাত ৭টার দিকে গাড়িদহ বাজার এলাকা থেকে মো. জাহিদ উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযান পরিচালনা করেন শেরপুর থানার এসআই (নিরস্ত্র) মো. তোফাজ্জল হোসেন। গ্রেপ্তার দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন