Logo
Logo
×

সারাদেশ

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:০১ এএম

শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে ছাত্রদলের বিক্ষোভ

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাবেক এমপি শামীম ওসমানের বাড়ির সামনে আগুন ধরিয়ে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রাত ৯টায় ফতুল্লার জামতলা এলাকায় শামীম ওসমানের পরিত্যাক্ত বাড়ির সামনে এ প্রতিবাদ সভা করা হয়।  

সরকারি কদমরসুল কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান রিফাতের নেতৃত্বে ছাত্রদল নেতা রায়হান, মুক্তার সহ ১৫/২০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোহাম্মদ আতিকুর রহমান রিফাত বলেন, যারা নাশকতা করে জনগনের জানমাল ক্ষতি করবে তাদের বিরুদ্ধে ছাত্রদল কঠোর প্রতিবাদ করবে। নাশকতাকারীদের রুখে দাড়াবে ছাত্রদল। 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব আলম বলেন, জামতলায় সাবেক এমপির বাড়িতে আগুন দেয়ার বিষয়টি আমরা জেনেছি। খবর পাওয়ার পরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশের ফোর্স পাঠিয়েছি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন