Logo
Logo
×

সারাদেশ

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম

সাবেক মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে আগুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গাজীপুর জেলা কমিটির সভাপতি ও সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের গাজীপুর শহরের একটি বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ওই বাড়ি থেকে ভাড়াটিয়াদের বের করে দেওয়া হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে জেলা শহরের জোরপুকুরপাড়-সংলগ্ন দক্ষিণ ছায়াবীথি এলাকার ওই টিনশেড বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন ধরিয়ে দেওয়া বাড়িটি আ ক ম মোজাম্মেল হকের শহরের পুরোনো টিনশেড বাড়ি, যা ভাড়া দেওয়া ছিল। এর পাশেই তার একটি আটতলা ভবন থাকলেও সেটি অক্ষত রয়েছে। রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ভাড়াটিয়াদের ঘর থেকে বের করে দিয়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, কে বা কারা বাড়িটিতে আগুন ধরিয়ে দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে আ ক ম মোজাম্মেল হকের কথিত একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে, যেখানে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলা ও আক্রমণ করার নির্দেশনার বিষয়টি শোনা যায় বলে আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর গাজীপুরের ধীরাশ্রম এলাকায় তার গ্রামের বাড়িতেও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন