জানুয়ারিতে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়ছে বাংলাদেশ, বড় প্রকল্পে কড়া নজরদারি
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
আগামী জানুয়ারীর শুরু থেকে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়তে যাচ্ছে বাংলাদেশ সরকার। এছাড়াও দেশে বাস্তবায়নাধীন বড় ও গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে কড়া নজরদারির কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
রবিবার সকালে কক্সবাজারের অভিজাত এক হোটেলে আয়োজিত এডিবির আন্তর্জাতিক ঋণ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণের পর গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 'মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, এলএনজি টার্মিনাল ও উন্নয়ন কর্তৃপক্ষসহ নানা প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। চলমান প্রকল্পগুলো বাস্তবায়নের সময়সীমা যেন সঠিক সময়ে শেষ করা যায় সেটার জন্য তাগিদ দেয়া হয়েছে৷
এতে যারা ব্যর্থ হবে তাদের জবাবদিহীতার আওতায় আনা হবে বলে এসময় তিনি সতর্ক করে নির্দেশ দিয়েছেন।
মন্ত্রী আরও বলেন, বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান পরিশোধের চাপ, সুদ ব্যয় বৃদ্ধি এবং উন্নয়ন অর্থায়নের উৎসে পরিবর্তনের প্রেক্ষাপটে ঋণ ব্যবস্থাপনায় নতুন কৌশল খুঁজছে বাংলাদেশ।



