Logo
Logo
×

সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে সহযোগীসহ আরসার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:১৮ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে সহযোগীসহ আরসার সেকেন্ড-ইন-কমান্ড গ্রেপ্তার

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক সহযোগী সহ সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেন’কে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন পুলিশ।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, ৮ এপিবিএন এর ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহমেদ।

গ্রেপ্তার আরসার সেকেন্ড-ইন-কমান্ড নুর হোসেন (৩১) উখিয়া উপজেলার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ-২৮ ব্লকের জমির হেসেনের ছেলে এবং তার সহযোগী একই ক্যাম্পের এফ-২১ ব্লকের মোহাম্মদ ইসমাইলের ছেলে মোহাম্মদ জুনায়েদ (২৩)।

রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, শুক্রবার রাত পৌনে ১০ টার দিকে উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের গোলঘরের পাশের চা দোকানের সামনের রাস্তার এলাকায় কতিপয় দুর্বৃত্ত অপরাধ সংঘটনের উদ্দ্যেশে অবস্থানের খবর পায় এপিবিএন পুলিশ। পরে পুলিশের একটি দল সেখানে পৌঁছালে উপস্থিতি টের পেয়ে ৩/৪ জন সন্দেহজনক লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে ২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও অন্যরা পালিয়ে যায়।

এপিবিএন এর পুলিশ সুপার জানান, গ্রেপ্তারদের মধ্যে একজন সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসা’র সেকেন্ড-ইন-কমান্ড এবং অপরজন সংগঠনটির সদস্য ও তার সহযোগী। তাদের বিরুদ্ধে হত্যা সহ নানা অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তারা পলাতক ছিল।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান রিয়াজ উদ্দিন আহম্মেদ।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন