Logo
Logo
×

সারাদেশ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা দায়ের

কুষ্টিয়ার দৌলতপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এজাহার দায়ের করেছেন সংসদ সদস্য। 

এজাহারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ৮ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে থানায় এজাহার জমা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম দৌলতপুর থানায় এজাহারটি জমা দেন।

এজাহারে কুষ্টিয়া জেলা ও দৌলতপুর উপজেলা পর্যায়ের নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাদের আসামি করা হয়েছে। তাদের মধ্যে জেলা ও উপজেলা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক এবং দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদক রয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ঢাকা পোস্টকে বলেন, সংসদ সদস্য আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ২৫ থেকে ৩০ জনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। এজাহারের ভিত্তিতে দৌলতপুর থানায় মামলা নথি ভুক্তের প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরে গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। আগুনে টিনশেড বাড়িটির দশটি কক্ষের মধ্যে সাতটি পুড়ে গেছে।

বৃহস্পতিবার রাত ১২ টা ১০ মিনিটের দিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এ আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সংসদ সদস্য।

এই ঘটনায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন