Logo
Logo
×

সারাদেশ

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

Icon

রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:২৫ পিএম

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

নেত্রকোণার কেন্দুয়ায় ৭৮০ পিস ইয়াবাসহ মো. শফিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।

বুধবার (১১ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কেন্দুয়া-নেত্রকোণা আঞ্চলিক মহাসড়কের কেন্দুয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের টেঙ্গুরী এলাকায় জাহাঙ্গীরের মনোহারি দোকানের সামনে এ ঘটনা ঘটে। আটককৃত মো. শফিক পার্শ্ববর্তী মদন উপজেলার কদমশ্রী গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কেন্দুয়া থেকে একটি মোটরসাইকেলে করে নেত্রকোণার দিকে যাওয়ার সময় টেঙ্গুরী এলাকায় পৌঁছালে শফিক চলন্ত মোটরসাইকেল থেকে লাফ দিয়ে নেমে পড়েন। এ সময় মোটরসাইকেলের চালক ও অপর আরোহী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করলে স্থানীয় জনতা শফিককে ধাওয়া করে আটক করেন। পরে তার কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তার দেহ তল্লাশি চালান এবং তার কাছ থেকে ৫টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট উদ্ধার করেন।

ঘটনাটি তাৎক্ষণিকভাবে কেন্দুয়া থানা পুলিশকে জানানো হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। পরবর্তীতে পুলিশ ৭৮০ পিস ইয়াবাসহ আটক যুবককে থানায় নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, "টেঙ্গুরী এলাকার স্থানীয় জনতা শফিক নামের ওই যুবককে আটক করে তার কাছ থেকে ৫টি প্যাকেটে থাকা ৭৮০ পিস ইয়াবা উদ্ধার করেন। খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ পাঠিয়ে ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন