Logo
Logo
×

সারাদেশ

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলী আশ্রাফ সুমনের জনপ্রিয়তা তুঙ্গে

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম

ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলী আশ্রাফ সুমনের জনপ্রিয়তা তুঙ্গে

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যন্ত এলাকাগুলোতে শুরু হয়েছে নির্বাচনী আমেজ। হাটে-বাজারে, চায়ের দোকানে বা গ্রামের আনাচে-কানাচে বইছে ভোটের হাওয়া। এই আবহে পছন্দের প্রার্থীকে ঘিরে ভোটারদের মাঝে দেখা যাচ্ছে ব্যাপক আগ্রহ। স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা ও গ্রহণযোগ্যতায় অন্যদের চেয়ে বহুলাংশে এগিয়ে রয়েছেন  ঝলম দক্ষিণ ইউনিয়ন এর তরুণ ও জনপ্রিয় সমাজসেবক আলী আশ্রাফ সুমন।  

এলাকাবাসীর দাবি, আলী আশ্রাফ সুমন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়িয়েছেন। করোনাকালীন সময় থেকে শুরু করে যেকোনো দুর্যোগ বা স্থানীয় সংকটে সাধারণ মানুষ তাঁকেই প্রথম পাশে পেয়েছেন। কোনো প্রকার অন্যায়-অবিচার ও দুর্নীতির প্রশ্রয় না দিয়ে এলাকার সার্বিক উন্নয়নে আত্মনিয়োগ করার কারণে সুমনের জনপ্রিয়তা এখন চূড়ায় পৌঁছেছে।

স্থানীয় প্রবীণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে নির্বাচিত অনেকেই বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও ভোট শেষ হলে সাধারণ মানুষের সাথে দূরত্ব বজায় চলতেন। কিন্তু আলী আশ্রাফ সুমন কোনো সরকারি পদে না থেকেও নিরলসভাবে মানুষের সেবা করে চলেছেন। শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাটের অবকাঠামোগত মানোন্নয়ন এবং তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলার মাঠ ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান সবার মুখে মুখে।

তরুণ ভোটারদের মধ্যে আলী আশ্রাফ সুমনকে নিয়ে বাড়তি উদ্দীপনা দেখা গেছে। একাধিক তরুণ ভোটারের ভাষ্য, "আমরা এমন একজন নেতাকে চেয়ারম্যান হিসেবে চাই, যিনি সহজে প্রবেশযোগ্য এবং আধুনিক চিন্তাধারার মাধ্যমে ইউনিয়নের উন্নয়নকে এক ধাপ এগিয়ে নেবেন। সুমন ভাই সেই জায়গায় সেরা।"

নিজের জনপ্রিয়তা ও নির্বাচন প্রসঙ্গে আলী আশ্রাফ সুমন বলেন, "জনসেবাই আমার মূল ব্রত। ক্ষমতার জন্য নয়, এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে একটি স্বচ্ছ, আধুনিক ও শিক্ষাবান্ধব ইউনিয়ন পরিষদ গড়াই আমার একমাত্র লক্ষ্য। জনগণ যদি আমাকে ভালোবাসার প্রতিফলন ঘটিয়ে সুযোগ দেন, তবে তাদের আস্থার মান রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব।"

প্রচার-প্রচারণা শুরুর পর থেকেই সভা-সমাবেশ, উঠান বৈঠক এবং গণসংযোগে আলী আশ্রাফ সুমনের পক্ষে ব্যাপক জনস্রোত দেখা যাচ্ছে। সাধারণ মানুষের সমর্থন এবং ভোটারদের বিপুল আগ্রহ দেখে সচেতন মহল মনে করছেন— সুষ্ঠু ভোট হলে আগামী নির্বাচনে জয়ের দৌড়ে আলী আশ্রাফ সুমনই শীর্ষে থাকবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন