Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে ধারালো বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

শেরপুরে ধারালো বার্মিজ চাকু ও ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাকিল আহম্মেদ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে শেরপুর থানা পুলিশ।

রোববার (৮ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ৩ নম্বর খামারকান্দি ইউনিয়নের শুভগাছা বাজারের তিনমাথা পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাকিল আহম্মেদ উপজেলার ভাতারিয়া (শুভগাছা) গ্রামের সাইদুল প্রাংয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় শাকিল আহম্মেদের হেফাজত থেকে একটি ধারালো বার্মিজ চাকু ও ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে শেরপুর থানায় অস্ত্র আইন, ১৮৭৮-এর ১৯(এফ) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শেরপুর থানার মামলা নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল ইসলাম বলেন, আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন