টেকনাফে মানবপাচারকারির আস্তানায় যৌথ অভিযানে গোলাগুলি: গ্রেফতার ৩, উদ্ধার ৫৭
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
কক্সবাজারের টেকনাফের গহীন পাহাড়ে মানবপাচারকারির আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ অভিযানিক দল। যেখানে গোলাগুলির ঘটনায় এক সেনা সদস্য আহত হয়েছে। যেখান ৩ জনকে গ্রেফতার এবং জিন্মি ৫৭ জনকে উদ্ধারের তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় আইএসপিআর এ তথ্য নিশ্চিত করলেও বিস্তারিত জানাননি।
তবে একাধিক সূত্র বলছে, বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি ও পুলিশের সমন্বয়ে টেকনাফের লেদাস্থ ২৪ ও ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এর মধ্যবর্তী গহীন পাহাড়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে গেলে মানবপাচারকারি চক্রের সাথে যৌথ বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ সহ হতাহতের ঘটনা ঘটেছে। যে উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিক রয়েছেন। অভিযানে ৩ জনকে আটক করে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার জানান, অস্ত্র উদ্ধার ও মানবপাচারের শিকার ব্যক্তিদের উদ্ধারে জেলা পুলিশের সঙ্গে যৌথভাবে অভিযান চালানো হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্য আহত হয়েছেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এস সাজেদুর রহমান বলেন, পাহাড়ে যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।



