Logo
Logo
×

সারাদেশ

পূর্বাচল উপশহরের প্রবাসীর গাড়ীতে ডাকাতি, ৪৬ লাখ টাকার মালামার লুট

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

পূর্বাচল উপশহরের প্রবাসীর গাড়ীতে ডাকাতি, ৪৬ লাখ টাকার মালামার লুট

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল উপশহরের প্রবাসীর গাড়ীতে দূর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকারসহ ৪৬ লাখ টাকার মালামার লুটের ঘটনা ঘটেছে। ডাকাতরা দুই প্রবাসীকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৮ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

এদিকে সরকারী পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রবাসীদের বহনকারী প্রাইভেটকারের চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা হয় লুট হওয়া কিছু স্বর্নালংকারসহ বিভিন্ন মালামাল।

বুধবার(০৪ নভেম্বর) ভোররাতে পূর্বাচল উপশহর সড়কের সমু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলো, প্রাইভেটকার চালক চরপাড়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে শাহীন তার ভাই সোহেল ও একই এলাকার আমজাদের ছেলে আইয়ুব। 

দুবাই প্রবাসী জামাল হোসেন বলেন, রাত দেড়টার দিকে সে সহ তার বন্ধু সোহেল দুবাই থেকে ঢাকা এয়ারপোর্টে পৌছেন। পরে তার পূর্ব পরিচিত চালক শাহীনের প্রাইভেটকারের যোগে কাঞ্চনের উদ্দেশ্যে রওয়ানা হয়। ভোররাত ৩ টারদিকে প্রাইভেটকার পূর্বাচল উপশহর সড়কের সমু মার্কেট এলাকায় পৌছেলে চালক শাহীন কৌশলো আরেকটি প্রাইভেটকার দিয়ে তাদের গাড়িটি গতিরোধ করেন।

এসময় বেশ কয়েকজন ডাকাত সদস্য তাদের দুইজনকে অস্ত্রের মুখে জিম্মি করে দুবাই থেকে আনা ১৮ ভরি স্বর্নালংকার, ৫টি মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব ও বিভিন্ন মালামালসহ কমপক্ষে ৪৬ লাখ টাকার মালামালসহ তাদের দুইজনকে এশিয়ান হাইওয়ে সড়কে বাণিজ্য মেলা এলাকায় হাত পা বাধা ও মুখে স্কসটেপ লাগানো অবস্থায় ফেলে রেখে মালামাল লুটে নেয়।

পরে  চালক সরকারী পরিষেবা ৯৯৯ এ কল করলে পুলিশ অভিযান চালিয়ে দুই প্রবাসীকে উদ্ধার করে। এসময় মালামাল নিয়ে পালিয়ে যাবার সময় চালক শাহীন, তার ভাই সোহেল ও আইয়ুব নামে ৩ জনকে গ্রেপ্তার করে। এসময় সাড়ে ৮ ভরি স্বর্নালংকারসহ কিছু মালামাল উদ্ধার করা হয়।

পূর্বাচল উপশহরের পুলিশ ক্যাম্প পরিদর্শক হারুনুর রশিদ বলেন,খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে লুট হওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত চালকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি লুট হওয়া মালামাল উদ্ধার ও জড়িততের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন