Logo
Logo
×

সারাদেশ

শীতের আগমনে ছোনকা হাটে মিলছে কম দামে শীতের সবজি

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পিএম

শীতের আগমনে ছোনকা হাটে মিলছে কম দামে শীতের সবজি

বগুড়ার শেরপুর উপজেলার ঐতিহ্যবাহী হাটগুলোর মধ্যে অন্যতম ছোনকা হাট। এ হাটকে ঘিরে সুঘাট, সীমাবাড়ি, মির্জাপুর, বিশালপুর ও ভবানীপুর ইউনিয়নের আংশিক এলাকার মানুষের দীর্ঘদিনের বেচাকেনা ও দৈনন্দিন বাজারের চাহিদা পূরণ হয়ে আসছে। শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে এ হাটে উঠতে শুরু করেছে নানা ধরনের শীতকালীন সবজি। তুলনামূলক কম দামে এসব সবজি কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা।

রবিবার (১ নভেম্বর) বেলা আড়াইটার দিকে সরেজমিনে ছোনকা বাজার ঘুরে দেখা যায়, বাজারের সবজির দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা রয়েছে। এ সময় রমিচা বেগম নামে এক গৃহিণী সবজি বিক্রেতা দুদু মন্ডলের দোকান থেকে ফুলকপি, মুলা, আনাজ ও কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের সবজি কিনছিলেন। তিনি সবজির দাম শুনে আগের হাটের তুলনায় বেশি পরিমাণে কেনাকাটা করেন।

বাজার ঘুরে দেখা যায়, ছোনকা হাটে কার্টিনাল জাতের আলু খুচরা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২৫ টাকা, মুলা ও ফুলকপি ৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা এবং আনাজ ৮০ টাকা কেজি দরে।

সবজি বিক্রেতা দুদু মন্ডল জানান, শীতের মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই বাজারে শীতকালীন সবজির দাম ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে। বর্তমানে ক্রেতারা তুলনামূলক কম দামে বেশি পরিমাণে সবজি কিনছেন। শীতের মৌসুম পুরোদমে শুরু হলে বাজারে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দাম আরও কমে আসবে বলে আশা করছেন তিনি।

স্থানীয়দের কাছে ছোনকা হাট শুধু কেনাবেচার স্থান নয়, বরং কয়েকটি ইউনিয়নের মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে জড়িয়ে থাকা একটি ঐতিহ্যবাহী বাজার। তাই শীতের সবজির সরবরাহ বৃদ্ধি ও দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকায় স্বস্তি ফিরছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজারসদাইয়ে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন