Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ছে ট্রান্সফরমার-তার চুরির উপদ্রব

Icon

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৪ পিএম

কুমিল্লার মনোহরগঞ্জে বাড়ছে ট্রান্সফরমার-তার চুরির উপদ্রব

কুমিল্লার মনোহরগঞ্জে সাম্প্রতিক সময়ে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার চুরির উপদ্রব আশঙ্কাজনকভাবে বেড়েছে। সংঘবদ্ধ চক্র রাতের আঁধারে খুঁটি থেকে মূল্যবান তামার তার ও যন্ত্রাংশ চুরি করায় লাখ লাখ টাকার সরকারি সম্পদ নষ্ট হচ্ছে এবং বিদ্যুৎহীন হয়ে চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা।

গত এক মাসে উপজেলার লংসর, ঠেঙ্গারবাম ও খানাটুয়ায় পরপর তিনটি চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ লংসর গ্রামে তার চুরির কারণে উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ও লংসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিদ্যালয় ফান্ড না থাকলেও প্রতিষ্ঠান দুটিকে প্রায় ৪৩ হাজার টাকা গচ্চা দিয়ে সংযোগ সচল করতে হয়েছে।

এছাড়া নিয়ম অনুযায়ী চুরি যাওয়া ট্রান্সফরমার প্রতিস্থাপনে গ্রাহকদের নির্ধারিত অর্থ জমা দিতে হয়, যা সাধারণ মানুষের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। সামনে বোরো মৌসুমে সেচ কাজ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন কৃষকরা।  

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ মনোহরগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ কে এম আজাদ উদ্বেগ প্রকাশ করে জানান, এসব ঘটনায় থানায় পৃথক লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মনোহরগঞ্জ থানার ওসি  মাকসুদ আহমদ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন