দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক ঘটনার জেরে মারধরে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নং বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পায় বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, মারামারির ঘটনার পর হঠাৎ অসুস্থ হয়ে ওই শিক্ষকের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল ওয়াদুদ জানান, ঘটনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।



