Logo
Logo
×

সারাদেশ

নির্জন সৈকতে নির্দেশনা না মেনে গোসলের বলি ৪ পর্যটক, এখনও নিখোঁজ ১

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পিএম

নির্জন সৈকতে নির্দেশনা না মেনে গোসলের বলি ৪ পর্যটক, এখনও নিখোঁজ ১

ছবি: সংগৃহীত

কক্সবাজার সাগরে গোসলে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে মোহাম্মদ হারুন নামের একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে; এ নিয়ে মৃতে সংখ্যা দাঁড়ালো চারজন। ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও এক পর্যটক।

বৃহস্পতিবার সকালে মেরিন ড্রাইভের হিমছড়ি এলাকার সৈকত থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান, হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ সোলেমান।

মৃত উদ্ধার মোহাম্মদ হারুন (২০) চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী এলাকার মোহাম্মদ কবির আহমদের ছেলে। তার আদি নিবাস নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাঁনপুর এলাকায়।

এর আগে একই ঘটনায় আরও ৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এরা হলেন,  ঢাকা উত্তরার আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩) এবং চট্টগ্রাম বায়েজিদ এলাকার মোঃ আকাশ। নিহতের স্বজনেরা জানান, সাইবুল হক জিসান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। আল মাহিবুর ইবনে মোকাররম ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকার বাসিন্দা মুকাররম হোসেনের ছেলে। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) বিবিএর শিক্ষার্থী ছিলেন।

নিখোঁজ এসএম নাফিসুর রহমান নিবিড় ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলেমান জানান, বুধবার বিকেলে মেরিন ড্রাইভের পেঁচারদ্বীপ এলাকার মৎস্য জাদুঘর সংলগ্ন মেরিনা রিসোর্ট সৈকতে গোসলে নেমে ২ পর্যটক নিখোঁজের ঘটনার পর থেকে লাইফ গার্ড, বিচকর্মি ও পুলিশ সহ সংশ্লিষ্টরা সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে হিমছড়ি সৈকতে সাগরে জোয়ারের পানিতে একটি মৃতদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ স্থানীয়দের সহায়তায় মৃতদেহটি উদ্ধার করেছে।

ঘটনায় ঢাকার উত্তরা এলাকা থেকে আসা এসএম নাফিসুর রহমান নিবিড় নামে আরও এক পর্যটক এখনো নিখোঁজ রয়েছে এবং তার সন্ধানে পুলিশ সহ সংশ্লিষ্টরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বলে জানান তিনি। এসএম নাফিসুর রহমান নিবিড় ঢাকার আজিমপুর এলাকার নাবিবুর রহমানের ছেলে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এসআই সোলেমান জানান, উদ্ধার পর্যটক মোহাম্মদ হারুনের মৃতদেহ হিমছড়ি পুলিশ ফাঁড়িতে রয়েছে।

রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান জানান, মুলত নির্জন সৈকত এটি। যেখানে স্থানীয় কয়েকজন জেলে পর্যটকদের সাগরে না নামার জন্য একাধিকবার নিষেধ করেছিল। কিন্তু তার না মেনে গোসলে নেমে এ ঘটনা ঘটেছে। এলাকাটিতে সচেতনতামুলক প্রচারণার জন্য কাজ করছে প্রশাসন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন