কক্সবাজারের হিমছড়ি সমুদ্র সৈকতে স্নান করতে নেমে ৩ পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় মুমুর্ষাবস্থায় এক পর্যটককে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আর ২ পর্যটক।
বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সোলেমান।
প্রাথমিক অবস্থায় নিখোঁজ ও হতাহতের পরিচয় পাওয়া যায়নি।
এসআই সোলেমান জানিয়েছেন, হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে কয়েকজন পর্যটক গোসেলে নামে। এসে স্রোতের টানে ভেসে যেতে দেখে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৪ জনকে উদ্ধার করলেও ঘটনাস্থলে ৩ জন মারা যান। অপর একজনকে মুমূর্ষাবস্থায় কক্সবাজার জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহতের মরদেহ পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ঘটনায় ২ বা তারও অধিক বেশি নিখোঁজ রয়েছে। এদের উদ্ধারে তৎপরতা শুরু করেছে লাইফ গার্ড, ফায়ার সার্ভিস।



