Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

Icon

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পিএম

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রংপুর ও রাজশাহী সফর শেষে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সাংগঠনিক সভায় যোগ দিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তাকে বহনকারী সামরিক বিমানটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়ে পৌঁছায় রাত ৭টা ৪০ মিনিটে।

এর আগে প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে একটি সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টা ৫০ মিনিটে তিনি নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন এবং রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

পরে রংপুরে রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন সরকারপ্রধান। পরিদর্শনকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। এর আগে সৈয়দপুর থেকে রংপুরে আসার পথে তিনি তারাগঞ্জ ও পাগলাপীর এলাকায় দুটি পথসভায় বক্তব্য রাখেন। মন্দিরের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী সড়কপথে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন। পরে সেখান থেকে তিনি রাজশাহীতে যান। বেলা ৩টার কিছু আগে তাকে বহনকারী সামরিক বিমানটি রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে।

রাজশাহীতে পৌঁছে প্রথমে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনের কথা থাকলেও তিনি আগে সেখানে একটি জনসভায় যোগ দেন। জনসভা শেষে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যান তিনি। এরপর চট্টগ্রামের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সফর শেষে রাতেই ঢাকায় ফিরবেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন