Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টের ১০ মরদেহের ডিএনএ পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

কক্সবাজারে টুপটুপ রিসোর্টের ১০ মরদেহের ডিএনএ পরীক্ষার নমুনা ঢাকায় প্রেরণ

কক্সবাজারে উখিয়ার পাটুয়ারটেকে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রাখা মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহগুলো থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য এসব নমুনা ঢাকার মালিবাগে পাঠানো হচ্ছে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, শনাক্তকরণের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

এর আগে রবিবার বিকেল ৩টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রবেশ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার সুবক্তগীন মাহামুদ সোহেল। প্রায় তিন ঘণ্টা ধরে ১০টি মরদেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়।

পরে সন্ধ্যা ৬টার দিকে মর্গ থেকে বেরিয়ে তিনি জানান, পরিচয় শনাক্তের জন্য মরদেহগুলো থেকে নমুনা সংগ্রহ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার সকালে কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় টুপটুপ রিসোর্টে আগুনে ১০ পর্যটকের প্রাণহানির পাশাপাশি আহত হন ৭ জন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন