Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে আগুন: একই পরিবারের ৪ জনের হদিস নেই

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম

কক্সবাজারে রিসোর্টে আগুন: একই পরিবারের ৪ জনের হদিস নেই

কক্সবাজারের ইনানী পাটুয়ারটেক টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের ৪ জনের হদিস মিলছে না। স্বজনদের দাবি নিহতের মধ্যে তাদের মরদেহ থাকতে পারে।

দৈনিক আমাদের সময় ও মাছরাঙ্গা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি মুস্তাফিজুর রহমান উজ্জ্বল এমন তথ্য জানিয়েছেন।

তিনি জানান, এই ৪ জন হলেন আফসানা মতিন তানজি (৩৬), তার স্বামী নাহিদুর রহমান (৪১) এবং তাদের দুই সন্তান রুজাইনা ইনায়া (৭) ও সুনাইনা ইহানা (৩)।

মুস্তাফিজুর রহমান উজ্জ্বল জানিয়েছেন, সবাই তার নিকট আত্মীয়। যত আফসানা মতিন তার আপন মামাতো বোন, নাহিদুর রহমান তার মামাতো বোনের স্বামী। তাদের বাড়ি যশোরের মোহনপুর উপজেলার মনিরামপুরের বাসিন্দা। তবে নিহত আফসানা মতিন তানজিলের বাপের বাড়ি সাতক্ষীরাতে। তার বিয়ে হয়েছে যশোরে। তারা কক্সবাজার বেড়াতে গিয়ে ওই রিসোর্টেই অবস্থান নিয়েছিলেন। অগ্নিকাণ্ডের পর হদিস মিলছে না। নিহতের মধ্যে পরিচয় শনাক্ত না হওয়াদের মধ্যে এ থাকতে পারে বলে মনে করছেন স্বজনরা।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সকাল ৮টার দিকে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে শুরু হয় উদ্ধার অভিযান। ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা।

দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

নিহতদের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। এরা হলেন, নিহতদের মধ্যে ইসরাত জাহান মালিহা (৩০), মিলিতা মেহজাবিন আলভী (২৩), লায়লা জাহান নাবিলা (২৭), নাফিসতা মীম (২৭), ফারিহা কবির (৩৩), ফায়িজান আহম্মেদ (৫) ও আশুলিয়ার নাসরিন আক্তার মুক্তা (২৮)। অপর ৩ জনের পরিচয় এখন পাওয়া যায়নি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন