Logo
Logo
×

সারাদেশ

আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি: স্বাস্থ্যমন্ত্রী

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এবারের পূজা বিএনপি সরকারের আমলের প্রথম পূজা। সরকার সকল দিক দিয়ে পূজায় সুদৃষ্টি রাখছে। আমরা সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের পাশে আছি। আমরা একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান ধারণা চিন্তাধারার মানুষ। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশটাকে এক ছাতার নিচে সকল ধর্মাবলম্বী মানুষের বসবাস শান্তিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। 

শনিবার সকালে নরসিংদীর মনোহরদীর চালাকচর ইউনিয়নের তামাককান্দা গ্রামে মন্ত্রীর নিজ বাসভবনে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে। পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সবসময় পাশে ছিলাম আছি এবং থাকবো। পূজায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দরভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছে।

বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবীব বিপ্লব এর সভাপতিত্বে ও মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব এ্যাড. আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক সহ প্রমুখ।

পরে স্বাস্থ্য মন্ত্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজা মন্ডপেট সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তোলে দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন