Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৬ জনই নিকট আত্মীয়

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের ৬ জনই নিকট আত্মীয়

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে নিহত ১০ জনের মধ্যে ৬ জন পরস্পর আত্মীয়। 

পরিবারের সদস্যসহ ৯ সদস্যকে সাথে নিয়ে বৃহস্পতিবার রিসোর্টটি এসেছিলেন, ঢাকার বনশ্রীর এলাকার মো. আশিকুল ইসলাম। তাঁর সাথে ছিলেন স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান নাবিলা ছাড়াও অন্য ৬ নিকট আত্মীয়।

মো. আশিকুল ইসলাম জানান, সকালে আগুন লাগার আগে ২ জন রিসোর্ট থেকে বের হয়ে সৈকতে ঘুরতে যান। আগুন লাগার পর তিনি দোতলা থেকে লাফ দিয়ে নিরাপদে বের হতে সক্ষম হন। এ ঘটনায় ৬ জন নিখোঁজ ছিল। ঘটনার পর যে ১০ জনের মরদেহ উদ্ধার হয়েছে যেখানে তার স্ত্রী, শ্যালিকা সহ ৬ জনই।

অপর ৬ জন হলেন, মিলিতা মেহজাবিন আলভি, ফারিহা কবির, নাফিস তেহামি জেরিফ ও ফায়িজান আহমদ।

যার মধ্যে আলভি ও জেরিফ হলেন মালিহা ও নাবিলার কাজিন। ফারিহা কবির হলেন জেরিফের বড় বোন এবং ফায়িজান ভাগনে।

নিহতের ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় মিলেছে। অপরজন হলেন আশুলিয়ার নাসরিন আকতা মুক্তা (২৮)। ৩ জনের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।  

এ ঘটনায় আহত ছয়জন কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হয়েছে। এরা হলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিহাব উদ্দীন (৩১), তার স্ত্রী নাফিজা নেওয়াজ খান (২৯), মান্নান (৩৪), মেহেরুন্নেসা (৩০), মাসুদ (৩০) ও সামিদা (৩২)।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্র সৈকত এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

দুপুর ২টা পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার এবং ৬ জন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক সৈয়দ মোরশেদ হোসেন।

তিনি জানান, এখনও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। রিসোর্টটির প্রতিটি কক্ষ তারা তল্লাশি করতে পারেননি। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, আগুনের ঘটনায় এ পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের নেতৃত্বে উদ্ধার দল। এ ঘটনায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে ৬ জনকে চিকিৎসার জন্য নেয়া হয়। এর মধ্যে ৪জনকে ভর্তি করা হলেও ২ জনকে ছাড় দেওয়া হয়েছে। আগুনের কারণ জানা যায়নি। ঘটনার তদন্তে এডিএমকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, ঢাকায় এক প্রেসব্রিফিং-এ ফায়ার সার্ভিসের নবনিযুক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানিয়েছেন, পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টটির ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না এবং এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ বৈধতা নেয়নি।

একইভাবে রিসোর্টটি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নেন বলে জানিয়েছেন, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন।

অপরদিকে, এ ঘটনায় টুপটুপ রিসোর্টটির ম্যানেজার মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য সুমনকে থানায় আটক রাখা হয়েছে। এব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন