Logo
Logo
×

সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০১:১৭ পিএম

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন: পালিয়েছে কর্তৃপক্ষ

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ নামের একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। আগুনে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, অগ্নিকাণ্ডে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত হতে আরও সময় লাগবে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর রিসোর্টটিতে উদ্ধার অভিযান শুরু হয়। অগ্নিকাণ্ডে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে আর কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

এ দিকে, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম অভিযোগ করেন, অগ্নিকাণ্ডে পর্যটকদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রিসোর্ট কর্তৃপক্ষের লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। তাদের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন তারা।

অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের চূড়ান্ত সংখ্যা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন