Logo
Logo
×

সারাদেশ

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

Icon

কুমিল্লা (দক্ষিণ) প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ পিএম

আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আলীনকিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের বরণ করে নিতে উৎসবমুখর পরিবেশে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

কলেজের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহসভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সারওয়ার জাহান ভূঁইয়া দোলন এবং সহসভাপতি আবু ইউসুফ ভূঁইয়া।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্যসচিব ফরিদ উদ্দিন শিবলু ও ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফাহাদ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মুনাফ, সাধারণ সম্পাদক আবদুল মজিদ ভূঁইয়া ও সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন; উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম আহ্বায়ক বাহারুল আলম বাবর, মিজানুর রহমান ও আনোয়ার হোসেন রুবেল; উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাহারুল আলম মজুমদার, যুগ্ম আহ্বায়ক মানিক হোসেন ও সদস্যসচিব আনোয়ার হোসেন মোহন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি মোবারক হোসেন বিল্লাল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ মেহেদী ও সাংগঠনিক সম্পাদক সাবমির মাহমুদ শামীমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

নবীনবরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাজীবনের নতুন অধ্যায় নিয়ে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন