Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শেরপুর থানার নতুন ওসি মো. একরামুল হোসাইন

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ পিএম

বগুড়ার শেরপুর থানার নতুন ওসি মো. একরামুল হোসাইন

বগুড়ার শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. একরামুল হোসাইন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়ার নির্দেশনা জারি করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা গেছে, মো. একরামুল হোসাইন এর আগে বগুড়া পুলিশ অফিসের ওআর হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন। সেখান থেকে তাঁকে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়েছে, বদলি ও পদায়নসংক্রান্ত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

নতুন ওসির দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শেরপুর থানার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করার কার্যক্রমে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট মহল আশা করছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন