Logo
Logo
×

সারাদেশ

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৬ এএম

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দম্পতিসহ চারজন দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

শনিবার রাত দেড়টার দিকে কাঁচপুরে এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—রোজিনা (৩০), তার স্বামী শরিফ (৩৪) এবং তাদের স্বজন রিয়াজ (২২) ও রনি (১৯)।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান,

আহতদের মধ্যে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরিফ ও রিয়াজের ৪০ শতাংশ করে এবং রনির শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে।

চিকিৎসক সুলতান মাহমুদ বলেন, দগ্ধদের শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফতুল্লায় দগ্ধ ২

এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় দুজন রাসায়নিক দগ্ধ হয়েছে।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন—আনোয়ার (৪০) ও সামসুল (৩০)।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার জানান, আনোয়ারের শরীরের ৫৪ শতাংশ এবং সামসুলের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন