Logo
Logo
×

সারাদেশ

খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম

খুলনা নগরীতে প্রকাশ্যে যুবককে গুলি

খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে আশিকুজ্জামান জনি (৩৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে নগরীর সদর থানাধীন কাশেম সড়কের তৃতীয় গলিতে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ জানায়, বিকেলে কাশেম সড়কে ইদ্রিসের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন জনি। এ সময় মোটরসাইকেলে করে আসা দুই অজ্ঞাতপরিচয় দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়ে। এতে তার কোমরের নিচে একটি গুলি লাগে। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন