Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় জমিতে পড়ে ছিল মাছ শিকারি সাজ্জাদের মরদেহ

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ১২:৫৬ পিএম

বগুড়ায় জমিতে পড়ে ছিল মাছ শিকারি সাজ্জাদের মরদেহ

বগুড়ায় মাছ ধরতে গিয়ে সাজ্জাদ আলী (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

সাজ্জাদ আলী শাজাহানপুর উপজেলার আবেদ আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, মাছ ধরার জন্য তিনি রাতে ওই এলাকায় গিয়েছিলেন। সকালে জমির মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট পাওয়া যায়। এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়েই সেখানে তাঁর মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, মরদেহের প্রথম দৃশ্যমান আলামত দেখে প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন