সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাই গ্রেফতার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৯:৫১ এএম
সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের মামাতো ভাই আনোয়ার হোসেন খান জ্যোতিকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় হরগজ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জ্যোতি সাটুরিয়ার হরগজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি।তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে স্থানীয় রাজনীতিতে তার পরিচিতি রয়েছে। হরগজ ইউনিয়নের বালুরচর এলাকার মমতাজ উদ্দিনের ছেলে তিনি।
সাটুরিয়া থানার ওসি মোশাররফ হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্যোতিকে একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



