Logo
Logo
×

সারাদেশ

নানিকে দেখতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পিএম

নানিকে দেখতে এসে পানিতে ডুবে কিশোরের মৃত্যু

অসুস্থ নানিকে দেখতে ঢাকার উত্তর বাড্ডা থেকে নেত্রকোনার কলমাকান্দায় এসে পানিতে ডুবে নাহিদ ইসলাম (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৈদ্যগাঁও গ্রামের নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নাহিদ বৈদ্যগাঁও গ্রামের সাহিদ মিয়া ও জাহানারা বেগম দম্পতির কনিষ্ঠ ছেলে। সে ঢাকার উত্তর বাড্ডার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। কয়েক দিন আগে অসুস্থ নানিকে দেখতে সে বৈদ্যগাঁওয়ে আসে।

পরিবার সূত্রে জানা গেছে, রোববার দুপুরে সমবয়সীদের সঙ্গে নদীর পাড়ে খেলছিল নাহিদ। একপর্যায়ে টয়লেটে যাওয়ার কথা বলে সে একা চলে যায়। পরে খেলার সাথীরা পানিতে তাকে ভাসতে দেখে চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

নাহিদের চাচি সম্পা বেগম বলেন, ‘নাহিদ টয়লেটে যাওয়ার কথা বলে একা চলে যায়। পরে তার খেলার সাথীরা পানিতে তাকে ভাসতে দেখে ডাক-চিৎকার করে।’

স্থানীয়রা তাকে উদ্ধার করে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌভিক শ্রাবণ দত্ত মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানান, নাহিদ সাঁতার জানত না।

নানির বাড়িতে বেড়াতে এসে নাহিদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন