নরসিংদীর মেঘনা নদীতে রোটারি ক্লাবের মাছের পোনা অবমুক্ত
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:০০ পিএম
নরসিংদীর মেঘনা নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করেছে রোটারি ক্লাব অব নরসিংদী। শুক্রবার (২ অক্টোবর) সকালে নরসিংদী থানা ঘাট এলাকায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী। এ সময় নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা ছাড়া হয়।
এসময় কর্মসূচিতে রোটারি ক্লাব অব নরসিংদীর ২০২৬-২৭ মেয়াদের প্রেসিডেন্ট তাজুল ইসলাম ভূইয়া, সেক্রেটারি হাসান মো. ফয়সাল, প্রোগ্রাম চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, সাবেক প্রেসিডেন্ট নুরুল ইসলাম, রাসেল বিন হাসানাত, আব্দুর রহমান ভুইয়া, ওবায়দুর রহমান, এম আব্দুস সালাম মিয়া, নাজমুল হক ভূইয়া, সলিমুল্লাহ ভূইয়া রিয়াদ, প্রেসিডেন্ট ইলেক্ট স্বপন কুমার সাহা, ভাইস প্রেসিডেন্ট জামান সিকদার, সদস্য সুমন বর্মণ, মীর ফারহানা হক, সন্তোষ কুমার সাহা, নাসির আহমেদ রিগ্যান, সিটি ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বেলায়েত হোসেন ও কবির হোসেন সহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুর এলাহী বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে রোটারি ক্লাব অব নরসিংদী দীর্ঘদিন ধরে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। দরিদ্র ও অসহায়দের সহায়তা, শীতার্তদের বস্ত্র বিতরণ এবং বন্যার্তদের ত্রাণ দেওয়ার পাশাপাশি এবার দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরে রোটারি ক্লাব অব নরসিংদীর সদস্যদের অংশগ্রহণে মেঘনা নদীতে নৌকা ভ্রমণের আয়োজন করা হয়



