Logo
Logo
×

সারাদেশ

শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পিএম

শেরপুরে পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু

বগুড়ার শেরপুর উপজেলায় বিদ্যুচ্চালিত পানির মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ হাসান (২১) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার খামারকান্দি ইউনিয়নের খামারকান্দি পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হাসান ওই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির গরুর গা ধোয়ানোর জন্য পানির মোটরে বিদ্যুৎ সংযোগ দিতে যান জিহাদ হাসান। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে থাকেন তিনি।

পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে জিহাদ হাসানকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন