Logo
Logo
×

সারাদেশ

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বারসিকের ক্যাম্পেইন

খুলনার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নেটজ বাংলাদেশ এর তত্ত্বাবধানে এনজিও সংস্থা বারসিক এনগেজ প্রকল্পের  আয়োজনে পরিবেশ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনে উপজেলা সিএসও সভাপতি শারমিন রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোকসানা পারভিন, উপজেলা বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত,পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান মিজান।বারসিক এনগেজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কুমারেশ চন্দ্র বাউয়ালী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বারসিক এনগেজ প্রকল্পের এরিয়া ম্যানেজার বাবলু জোয়াদ্দার। 

পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক ফসিয়ার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক আলাউদ্দীন রাজা, উপজেলা সিএসও'র সদস্য সচিব কাজী সিফাত উল্লাহ্, ইউনিয়ন সদস্য কাজী শুভশিক্ষক হিমাংশু বিশ্বাস, মিন্টু অধিকারী,শিক্ষার্থী দীপা সাধু ও বারসিক এনজিওর মুক্তি রানী।

এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

ক্যাম্পেইন শুরু পূর্বে র‍্যালি ও অতিথিবৃন্দ অনুষ্ঠানে বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অনুষ্ঠান শেষে পরিবেশ বিষয়ক মঞ্চ থিয়েটার পারফরম্যান্স নাটক পরিবেশন করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন