Logo
Logo
×

সারাদেশ

রূপগঞ্জে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি ও প্রাক্তনের মিলনমেলা

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম

রূপগঞ্জে হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি ও প্রাক্তনের মিলনমেলা

স্মৃতিচারণ, গুণীজন সম্মাননা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভায় হাজী নূর উদ্দিন আহমদ উচ্চ বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই দিনব্যাপী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান শিক্ষার্থী, শিক্ষক এবং তাঁদের পরিবারবর্গসহ সহস্রাধিক মানুষের ঢল নামে। শনিবার(২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে বিরাজ করছিল এক আনন্দঘন ও আবেগঘন পরিবেশ। দীর্ঘদিন পর পুরোনো সহপাঠী, প্রিয় শিক্ষক ও বিদ্যালয় প্রাঙ্গণকে ফিরে পেয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উচ্ছ্বাসে।

পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে। স্বাগত বক্তব্য প্রদান করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠার পেছনের দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করে প্রতিষ্ঠাতা শিক্ষক ও ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের শিক্ষা ও জীবনের পথচলায় শিক্ষকদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং স্মৃতিচারণায় মেতে ওঠেন।

পুনর্মিলনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের যৌথ অংশগ্রহণে বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা। গান, আবৃত্তি ও নৃত্যের ঝংকারে পুরো প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

আয়োজকরা বলেন, ৩৩ বছরের পথচলায় একটি প্রতিষ্ঠানের সঙ্গে হাজারো শিক্ষার্থীর শৈশব, কৈশোর, শিক্ষা ও বন্ধুত্বের স্মৃতি জড়িয়ে থাকে। প্রাক্তন ও বর্তমানদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধন আরও সুদৃঢ় করতেই তাঁদের এই প্রচেষ্টা। দিনভর নানা আয়োজন শেষে এক মিলনমেলায় রূপ নেয় পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন