Logo
Logo
×

সারাদেশ

কলমাকান্দায় দুর্যোগকালীন স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা নিয়ে উঠান বৈঠক

Icon

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পিএম

কলমাকান্দায় দুর্যোগকালীন স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা নিয়ে উঠান বৈঠক

নেত্রকোনার কলমাকান্দায় দুর্যোগকালীন স্বাস্থ্য, পুষ্টি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, নারী-পুরুষের সমতা, আয়বর্ধক কার্যক্রম (আইজিএ), যৌতুক, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সচেতনতা নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গুজাকুলিয়া গ্রামে ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন নারী ও ৫ জন পুরুষসহ মোট ২০ জন স্থানীয় বাসিন্দা অংশ নেন।

সভায় দুর্যোগের সময় স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষা, ব্যক্তিগত ও পারিবারিক পরিষ্কার-পরিচ্ছন্নতা, বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা এবং নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকায় মানুষের সচেতনতা ও প্রস্তুতি বাড়ানো জরুরি। বিশেষ করে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার ও কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। একই সঙ্গে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের মতো সামাজিক সমস্যা প্রতিরোধে স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন।

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সামছুজ্জামান আসিফ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, কলমাকান্দা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. আশরাফুল ইসলাম, সিএনআরএস এসআরএসপি প্রকল্পের নেত্রকোনা এলাকার এপিসি মো. জিয়াউর রহমান, ইউসি মো. ফয়সল আহমেদ এবং ইউপি সদস্য সবিতা রানীসহ সংশ্লিষ্টরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) আর্থিক ও কারিগরি সহায়তায় সিএনআরএসের মাধ্যমে সরকারি বিভিন্ন ভাতাভোগীদের নিয়ে কমিউনিটি পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক উঠান বৈঠক আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে দুর্যোগকালীন স্বাস্থ্য ও পুষ্টি, পরিচ্ছন্নতা এবং বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কে স্থানীয় জনগণকে সচেতন করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও করণীয় সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন