Logo
Logo
×

সারাদেশ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ লাখ টাকার ওষুধসহ ৩ পাচারকারী আটক

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ পিএম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩০ লাখ টাকার ওষুধসহ ৩ পাচারকারী আটক

বান্দরবানে নাইক্ষ্যংছড়ির তমব্রু সীমান্ত মিয়ানমার পাচারকালে ট্রাকভর্তি আনুমানিক ৩০ লাখ টাকা মূল্যের  বিপুল পরিমান ঔষুধসহ তিন পাচারকারীকে আটক করেছে বিজিবি।

সোমবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

আটকরা হলেন- টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পাড়ার মোজাম্মেল হকের ছেলে মো. হারুন মিয়া (২৬), উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি এলাকার মো. জয়নালের ছেলে মোঃ আকছার এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার বিপন ববড়ুয়ার ছেলে জিদান বড়ুয়া (১৮)।

লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, রোববার রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমারে যানবাহন যোগে বিপুল পরিমান ঔষুধ পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে কাস্টমস মোড় এলাকায় আসা সন্দেহজনক একটি ট্রাক দেখতে পেয়ে বিজিবি সদস্যরা থামার জন্য নির্দেশ দেয়।

পরে ট্রাকটি তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী উদ্ধার করা হয়। এসময় পাচারকাজে জড়িত ট্রাকে থাকা ৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ঔষুধের আনুমানিক মূল্য ৩০ লক্ষ টাকা।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন